Breaking News

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ২৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব-১২,র সদস্যরা।সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৫ আগস্ট) সকাল ১০:৪৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন মুলিবাড়ি সাকিনস্থ ঢাকা রাজশাহী হাইওয়ের মুলিবাড়ি ওভারপাসের নিচে পাকা রাস্তার মাঝের অংশে ভ্যানের উপর’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন  মোঃ  আকাশ শেখ (১৮), পিতা- মোঃ ওয়াজকরনি শেখ, সাং- ঠাকুর ঠেক বনবাড়িয়া আটখোলা ও মোঃ আসিফ হোসেন (১৯), পিতা- মোঃ শরিফ উদ্দিন, সাং- দিয়া ধন খরা ২ নং ওয়ার্ড সিরাজগঞ্জ পৌরসভা, উভয় থানা জেলা-সিরাজগঞ্জ সদর।সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে  তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মজিবর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

No comments