Breaking News

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি।


কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট রেলওয়ে ষ্টেশন চত্বরে এসে মিছিলটি শেষ হয়। 

সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম সদস্য সচিব, রাজারহাট উপজেলা বিএনপি।

জাকির হোসেন মাষ্টার, যুগ্ম সাধারন সম্পাদক রাজারহাট উপজেলা বিএনপি।নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রাজারহাট উপজেলা বিএনপি। 

আব্দুর রাজ্জাক রাজ, যুগ্ম আহবায়ক রাজারহাট উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুস মাষ্টার,  আহবায়ক, রাজারহাট উপজেলা যুবদল।নয়ন আলী, সদস্য সচিব, রাজারহাট উপজেলা যুবদল।

মিজানুর রহমান সাদ্দাম, সদস্য সচিব, রাজারহাট উপজেলা ছাত্রদল।সঞ্চালনায় ছিলেন রুবেল চৌধুরী, সদস্য সচিব, রাজারহাট উপজেলা সেচ্ছাসেবক দল। উক্ত সভার সভাপতিত্বে ছিলেন আনিছুর রহমান লিটন, আহবায়ক রাজারহাট উপজেলা সেচ্ছাসেবক দল। 

হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments