রাজারহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের মাসিক সমন্বয় সভা
আজ রবিবার কুড়িগ্রামের রাজারহাটে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের উপস্থিতিতে, রাজারহাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মাসিক সমন্বয় সভা বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল ইমরান উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি সভায় উপস্থিত হতে পারেনি।
এছাড়াও সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার জনাব আল ইমরান তার নিজ কার্যালয়ে ডেকে নেন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জনাব আতাউর রহমান ও সাধারন সম্পাদক মকবুল হোসেনকে সাথে নিয়ে রাজারহাট উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নে বিভিন্ন আলাপচারিতা করেন।
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments