ফেনীততে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
ফেনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শান্তি চত্বরে শোভাযাত্রা পূর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক ও জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন।
সমাবেশে সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহিদ হাসান সুমন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ। পরে শহরের শান্তি চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রা ট্রাংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments