দোয়ারাবাজারে বৃদ্ধের বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দলেরগাঁও গ্রামের মোঃ আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী জুবেদা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দলের গাও গ্রামে নিজ বাড়ীর আলনার সাথে বিদ্যুৎ সংযোগ হয়ে তিনির মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, জুবেদা খাতুন (৫৫)বসত বাড়ীর কাপড়ের আলনা থেকে কাপড় আনতে গেলে, সেখানে বিদ্যুৎ শর্ট করেন। পরে জুবেদা খাতুনকে স্বামী আবু বকর সিদ্দিক বাঁচাতে গেলে তিনিকে বিদ্যুৎ শর্ট করেন। সাথে সাথে সন্তানরা এসে পিতা কে বাঁচিয়েছেন,কিন্তু মা-জুবেদা খাতুন কে বাঁচাতে পারলেন না। এই ঘটনায় জুবেদা খাতুনের ৪ ছেলে ২ মেয়ে ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানতে চাইলে,অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক বলেন,বাড়ীর কাপড়ের আলনার সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে জুবেদা খাতুনের মৃত্যু বরণ করেন। পরিবারের লোকজনের কোন আপত্তি ও সন্ধেহের কারন নেই।
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি
.jpg)
No comments