পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে ইসলামিক ফাউন্ডেশনের নানা আয়োজন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে শনিবার জেলা কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথি বলেন, মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা)।তিনি ছিলেন মানবজাতির জন্য আল্লাহর রহমত স্বরূপ তিনি তাঁর অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করেছিলেন। আল্লাহ তায়ালা নিজেই বলেছেন যে, রাসূল (সা) হচ্ছেন সর্বোত্তম আদর্শের সর্বৎকৃষ্ট নমুনা।
ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিব'র সভাপতিত্বে ও হিসাব রক্ষক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম।
আরও বক্তব্য দেন, ফালাহিয়া (অনার্স) কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি, মাওলানা শাহ মোহাম্মদ ইয়াসিন, নোয়াপুর জামে মসজিদের খতিব, হাফেজ আবু বকর সিদ্দিক। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের খতিব মুফতি মোয়াজ্জেম হোসেন।
আলোচনা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments