Breaking News

কুড়িগ্রামে কালী মন্দির ও দূর্গা মন্দির পরিদর্শন করলেন উপদেষ্টা ফরিদা আখতার


কুড়িগ্রামে কালী মন্দির ও দূর্গা মন্দির পরিদর্শন করলেন উপদেষ্টা ফরিদা আখতার

কুড়িগ্রাম জেলা সদরে এক ঝটিকা সফরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুড়িগ্রামে কেন্দ্রীয় কালী মন্দির ও কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের কালিবারী বাজার এলাকায় কেন্দ্রীয় কালী মন্দির ও কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সিফাত মেহনাজ, পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, পূজা উদ্‌যাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকার, পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা প্রমুখ।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments