সিরাজগঞ্জ ছোনগাছায় বাড়ি দখল ও মারপিট ভাংচুরের অভিযোগ
সিরাজগঞ্জ ছোনগাছায় ভুরভুরিয়া গ্রামে মৃত মৌলভি সেখ এর ছেলে মন্তাজ আলী গং এর বিরুদ্ধে আইনকে অমান্য করে বাইশ শতক বাড়ির জমি দখলে নিতে বসবাসের বাড়ি ঘর ভাংচুর ও মারপিট খুন গুম হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
গত ২৭ শে সেপ্টেম্বর ২০২৫ ইং ঘটনার গভীরে গিয়ে জানা যায় উক্ত ভুরভুরিয়া গ্রামের মৃত মজিবুর রহমান এর ছেলে নজরুল ইসলাম, নুরুল ইসলাম ও নাজমুল ইসলাম বলেন ভুরভুরিয়া মৌজায় আমাদের তফসিল বর্নিত পত্রিক সম্পত্তির (২২) বাইশ শতক বাড়ির জমি ভুয়া কাগজ দেখিয়ে অন্যায় ও অবৈধভাবে দখলে নিতে আসে এবং গত ৯-৮ ২০২৫ ইং আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং কাঠ ও লোহার বস্তু দ্বারা বাড়ি ঘর ভাংচুর করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে মহিলাদের লেলিয়ে দিয়ে মামলা হামলা খুন গুম হত্যার ভয় দেখিয়ে বীরত্বের সাথে চলে যায়। এবিষয়ে মৃত মজিবুর রহমান এর ছেলে নজরুল ইসলাম সিরাজগঞ্জ থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার বিবরনে আরও জানা যায় স্থানীয় ইউনিয়ন পরিষদে এবিষয়ে একটি শালিশ বৈঠক করা হলে সেখানেও এর সমাধান হয়নি। এবং মামলার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সেতারা খাতুন এঘটনার তদন্তও করেন। এবং এই জমিকে কেন্দ্র করে রেকর্ড সংস্ধনের মামলাও করা হয়েছে, মামলা নং ৩৬৮/২১- সাল ২০২০ ইং। এদিকে নজরুল ইসলাম আরও বলেন দখলবাজ মন্তাজ আলীর বৈধ কোন উক্ত জমির কাগজপত্র নেই, দলিল সহ সকল কাগজপত্র ও মামলার রায়ও আমাদের রয়েছে। তারা অন্যায়ভাবে জোরপূর্বক আমাদের উপর অত্যাচার জুলুম করছে। আমরা যদি তাদের সাথে সামনাসামনি প্রতিবাদ করতে যায় তাহলে যে কোন সময় বড় ধরনের খুন এবং হত্যার মতো দূর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা শুধু নিরবে শোয়ে যাচ্ছি। অন্য দিকে মন্তাজ আলী গং ইতিপূর্বে নৌকা চুরির দায়ে চোরাকারবারি চক্রের সাথেও জড়িত হয়ে গ্রামছাড়াও হয়ে ছিল বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে মন্তাজ আলীর সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নাই। এ অবস্থায় নজরুল ইসলাম ও নুরুল ইসলাম গং জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন নিয়ে আতংকিত জীবন যাপন করছে এবং দ্রুত সংশ্লিষ্ট প্রসাশনিক হস্তক্ষেপ কামনা করছেন।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

No comments