ঝালকাঠিতে তারেক রহমানের ৩১ দফা বিতরণ ও ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতারা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান তারা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালন করে কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। তিনি বক্তব্য বলেন, "দেশকে বাঁচাতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়নই হবে দেশের মানুষের মুক্তির পথ। এই দফাগুলোই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার রূপরেখা। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন খোকন, বিএনপি নেতা মুজিবুল হক পান্না গোলদার, মো. রেজাউল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী লিনা পারভীন, আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা সুমন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, আমুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. খোকন সরদার, আমুয়া শহীদ রাজার ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল সভাপতি মামুন পোদ্দারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। কর্মসূচি শেষে বিএনপি নেতারা বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

No comments