Breaking News

ফেনী সদর উপজেলায় জামায়াতের প্রার্থী ঘোষণা:চেয়ারম্যান পদে অধ্যাপক আবু ইউছুফ,ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক শিহাব উদ্দিন

ফেনী সদর উপজেলায় জামায়াতের প্রার্থী ঘোষণা:চেয়ারম্যান পদে অধ্যাপক আবু ইউছুফ,ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক শিহাব উদ্দিন

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং ফেনী জেলা জানায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ এবং সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয় ফেনী সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন কে।

সম্প্রতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম এর ফেনী সফর উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তিনি ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments