ফেনী পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন করেন ভিপি জয়নাল
ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভি পি।
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে ওয়ার্ড বিএনপির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম হেলালেরর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল জুলফিকার আলির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments