Breaking News

ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী কে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তাদের আটক করেন। আটকৃতরা হলেন ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্রী তসলিমা বেগম। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে দুইটি মোবাইল, মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লক্ষ ৫৯ হাজার, ২শত ১০ টাকা জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বর্ণিত মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নগদ টাকা, মাদক ও মোবাইলসহ আটককৃত ব্যক্তিদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে নৌবাহিনী। সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানিয়েছে নৌবাহিনী।

মাহে আলম মাহী, ভোলা প্রতিনিধি৷

No comments