Breaking News

হালুয়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সভা

হালুয়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সভা


 সকাল ১০. ৩০ মিনিটে হালুয়াঘাট উপজেলা পরিষদে ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী নূর খান। উপস্থিত ছিলেন হালুয়াঘাট সহকারী (ভূমি) কর্মকর্তা জান্নাত, অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন,সেনা প্রতিনিধি তারাকান্দা ক্যাম্প এর কমান্ডার মোঃ খালিদ, হালুয়াঘাট উপজেলা বিএনপি'র আহবায়ক আসলাম মিয়া বাবুল ও জামাতে ইসলামী আমির মোঃ মোয়াজ্জেম হোসেন, ১১ নং আমতৈল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (শফিক), ও ৭ নং ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউসুফ আলী খান, ৩ নং কৈচাপুর ইউপি প্রশাসক মোঃ শাজাহান মিয়া, শিক্ষা অফিসার মিজানুর রহমান, স্ব্যাস্থ কর্মকর্তা ডাঃ প্রনেশ চন্দ্র পন্ডিত, উপজেলা  পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা, সাংগঠনিক সম্পাদক সমীর সরকার, প্রতিটি  দুর্গাপূজার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিরা তারা তাদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরনের, কিছু কিছু সমস্যা তাত্ক্ষণিক সমাধানের কথা বলেন, আর কিছু সমস্যা পর্যায়ে ক্রমে সমাধান করার কথা বলেন।বক্ততারা পূজায় সকলকে সতর্ক থাকার আহবান জানান,এবং সরকারি নির্দেশনা মনে চলার জন্য পরামর্শ দেন। উৎসবটি যাতে সুন্দর ও সুষ্ঠু হয় তার জন্যও সবার সহযোগিতা কামনা করা হয়। 

সমীর সরকার,ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি

No comments