ছাতকে বাউবির ৩ বছর মেয়াদি বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি চলছে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দীক্ষা 'সবার জন্য উন্মুক্ত, কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক শিল্প নগরীতে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্র।
প্রতিবছরের মতো এবারও ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রে ৩ বছর মেয়াদি বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে। চলমান ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
ছাতক সরকারি কলেজ স্টাডি সেন্টারের সমন্বয়কারী মোঃ আলমগীর হোসাইনের প্রচেষ্টা ও তদারকিতে এ অঞ্চলের বহু শিক্ষার্থী উচ্চশিক্ষায় আলোকিত হচ্ছেন।
নবনিযুক্ত কর্মকর্তা মোঃ শামীমুর রহমান জানান, 'ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষের উচ্চশিক্ষার জন্য এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে গুরুত্ব সহকারে ভর্তি কার্যক্রমে অংশ নিতে হবে।'
তিনি আরও বলেন, যারা এখনও ভর্তি হননি তারা দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে এ সুযোগ গ্রহণ করুন।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্র

No comments