Breaking News

আইন শৃঙ্খলায় অন্যান্য দৃষ্টান্ত ৪ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন পূর্বধলা থানার

আইন শৃঙ্খলায় অন্যান্য দৃষ্টান্ত ৪ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন পূর্বধলা থানার


নেত্রকোনা জেলার পূর্বধলা থানা পুলিশ চারটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে জেলা  পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 


পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোহাম্মদ নুরুল আলম, ওসি, পূর্বধলা থানা। তাঁর নেতৃত্বে থানার কার্যক্রমে গতিশীলতা এসেছে, জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।


শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত): জনাব মিন্টু দে। সুনিপুণ তদন্ত দক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।


- শ্রেষ্ঠ আইসি: জনাব মোহাম্মদ রুহুল আমিন, ইনচার্জ, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র। তাঁর মানবিক আচরণ ও তৎপরতা  পূর্বধলা থানা আজ এই সম্মান অর্জন করতে পেরেছে।


সাগর আহমেদ জজ,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

 

No comments