ফেনী ন্যাশনাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
“সু-শিক্ষিত জাতি গঠনের প্রত্যয়ে” ফেনী ন্যাশনাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপ-এর ভাইস-চেয়ারম্যান জাফর উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত থাকতে পারা আমার জন্য গৌরবের। স্টার লাইন গ্রুপের এই শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে আদর্শ ও মেধায় সমৃদ্ধ করে গড়ে তুলতে কাজ করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানকার শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক চৌধুরী, পরিচালক, স্টার লাইন গ্রুপ এবং মাঈন উদ্দিন, পরিচালক, স্টার লাইন গ্রুপ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম।
বক্তারা বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল বইয়ের জ্ঞান অর্জন নয়, বরং মানুষ হিসেবে গড়ে ওঠা। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা অপরিহার্য।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের প্রথম দিনের ক্লাস অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments