Breaking News

চট্টগ্রাম বিভাগের 'গুণী শিক্ষক' নির্বাচিত হলেন ফেনীর রাশেদা আক্তার

চট্টগ্রাম বিভাগের 'গুণী শিক্ষক' নির্বাচিত হলেন ফেনীর রাশেদা আক্তার


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে 'গুণী শিক্ষক' নির্বাচিত হয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা আক্তার। তিনি এর আগে উপজেলা ও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার বিভাগীয় পর্যায়ে এ গৌরব অর্জন করেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১০টি বিষয়ে মূল্যায়নের ভিত্তিতে এ মনোনয়ন দেওয়া হয়।


নিজের অনুভূতি প্রকাশ করে সহকারী শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, “স্বীকৃতি কাজের প্রতি অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমাকে চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করায় শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার ছাত্র-ছাত্রী, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং ছাগলনাইয়াবাসীর জন্য উৎসর্গ করছি।" স্থানীয় শিক্ষা কর্মকর্তারা বলেন, রাশেদা আক্তার তার দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে শিক্ষক সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। এ অর্জনে ছাগলনাইয়া উপজেলাবাসী গর্বিত বোধ করছেন এবং তার এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা মনে করেন।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments