ফেনীর হাফেজিয়ায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপার ও সুপারভাইজার নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় ঢাকা মুখী লেনে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। তারা দুজন বাসের হেলপার ও সুপারভাইজার। সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল অনুমানিক সাড়ে ৬টায় ঢাকা চট্টগ্রাম মহা সড়কের ঢাকামূখী লেইনের হাফেজিয়া এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক দ্রুত এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দেয় এতে শ্যামলী পরিবহনের হেল্পার ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সুপার ভাইজার ও চালককে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সুপারভাইজারের মৃত্যু হয়। গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। ট্রাকের চালক পলাতক রয়েছে।
নিহতরা হলেন সুপার ভাইজার রবিউল (৩০)। সে পাবনার সাথিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। নিহত হেলপার পরিচয় সনাক্ত করা যায়নি
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে প্রেরন করা হয়, মরদেহ য়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাককে দ্রুত রাস্তা থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments