Breaking News

ফেনীর ছাগলনাইয়া শুভপুরে প্রতিবন্ধী জাফরের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

ফেনীর ছাগলনাইয়া শুভপুরে প্রতিবন্ধী জাফরের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ


ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর কুয়েত পল্লীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রতিবন্ধী জাফর আহমদ (৪৫)। তিনি স্থানীয় অহিদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে অবস্থানকালে সোহাগ (৩০) ও সুমন (২৫)-এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দুর্বৃত্ত লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে জাফরের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত জাফর বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাফর জানান, ঘটনার আগের দিন তাকে ভয়ভীতি প্রদানের উদ্দেশ্যে ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই পরিকল্পিতভাবে তার উপর এ হামলা চালানো হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি  

No comments