Breaking News

কুড়িগ্রামের রাজারহাটে ৫ ফার্মেসিকে জরিমানা


কুড়িগ্রামের রাজারহাটে ৫ ফার্মেসিকে জরিমানা


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাজারে ওষুধের মান, এন্টিবায়োটিক রেজিস্টার ও লাইসেন্স নিশ্চিত করতে পাঁচটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ।

জরিমানা করা ফার্মেসিগুলো হলো— মা মেডিসিন কর্ণার, সিফা ফার্মেসি, শাহীন মেডিসিন কর্ণার, আশা ফার্মেসি ও খন্দকার ফার্মেসি। এদের বিরুদ্ধে “ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩” এর ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মোঃ হাফিজুর রহমান এবং রাজারহাট থানা পুলিশ সদস্যরা।


মোবাইল কোর্ট পরিচালনার পরে মোঃ সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঔষধ কেনার সময় মেয়াদ ও সঠিক মূল্য যাচাই করার পাশাপাশি রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক কেনা-বেচা এড়ানো উচিত। যেকোনো অনিয়ম দেখলে প্রশাসনকে অবহিত করুন।”

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments