ফেনীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁতী দলের তথ্য সংগ্রহ ফরম উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তথ্য সংগ্রহ ফরম উদ্বোধন উপলক্ষে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এম.এ খালেক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফেনী জেলা বিএনপি এবং তপন কর, যুগ্ম-আহ্বায়ক ফেনী সদর উপজেলা বিএনপি।
সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন। সদর তাঁতী দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রুমন সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানা তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান সিনান আসাদ।
এছাড়া বক্তব্য রাখেন ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ, জেলা তাঁতী দলের সদস্য সচিব ইয়াছিন বাবু এবং পৌর তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক মুকসুদুর রহমান স্বপনসহ জাতীয়তাবাদী তাঁতী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের তাঁতীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে জেলা তাঁতী দলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার তথ্য সংগ্রহ ফরম বিতরণের উদ্বোধন করেন।
মোহাম্ফেমদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments