আমরা ব্যাবসায়ীদের জন্য চাঁদাবাজ মুক্ত ব্যাবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবো -ফেনীতে জামায়াত নেতা ডা: ফখরুদ্দিন
সোনাগাজী উপজেলা মংগলকান্দি ইউনিয়নের উদ্যোগে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনায় ফেনী-৩ দাগনভূঁঞা- সোনাগাজী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আমীর মাও নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা: মানিক বলেন,"রিজিকের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যাবসা। আল্লাহ সোবানাহুতায়লা ব্যাবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষনা করেছন।রাসুল স: বলেছেন,"রিজিকের ৯০% রয়েছে ব্যাবসার মধ্যে"। কিন্তু চাঁদাবাজী, গুদামজাতকরন এবং মধ্যস্বত্তভোগীদের কারনে আজকে ব্যাবসায়ী এবং ক্রেতা উভয় ক্ষতিগ্রস্ত। আমরা ব্যাবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।
তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধের আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোস্তফা, উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ বেলায়েত হোসেনসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments