ফেনীর মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে পুলিশ সুপার
ফেনীর দাগনভূঁঞা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অদ্য (৪ অক্টোবর ২০২৫খ্রিঃ) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, ফেনী ও মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, ফেনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সকালে মমারিজপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্ব বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত ও বেলুন উড়ানোর মাধ্যমে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা, বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং দাতা সদস্যদের সম্মাননাসহ প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments