ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায, নিহত ১
শনিবার সময় ১টা ৩০ মিনিটে মহিপাল পল্লী বিদ্যুতের সামনে মহাসড়কের উপর গাড়ি চাপায় মামুনুর রহমান( ৪৬) একজন নিহত। সুএ জানায় লালপোল থেকে মোটরসাইকেল নিয়ে মহিপাল যাচ্ছিলেন মামুনুর রহমান পল্লী বিদ্যুতের সামনে মহাসড়কের উপর দিয়ে একটা গরু রাস্তা পার হচ্ছিল গরুর সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল সহ মামুনুর রহমান সড়কের উপর পড়ে গেলে পেছন থেকে দ্রুতগামী একটি বাস মামুনুর রশিদ ও মোটরসাইকেল কে চাপা চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে নিহত হন মামুনুর রহমান (৪৬)। মামুনুর রহমানের বাসা ফেনী শাহিন একাডেমী রোড, পিতা আবুল খায়ের। পরে হাইওয়ে পুলিশ এসে ফেনী সদর হাসপাতাল প্রেরণ করেন। লাশ বর্তমানে মর্গে রাখা আছে।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments