Breaking News

ফেনীতে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

ফেনীতে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন


১২ অক্টোবর, সকালে  জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন ফেনী শিশুনিকেতন কালেক্টরেট স্কুলে শুভ উদ্বোধন  করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফেনী জেলার মান্যবর  সিভিল সার্জন ডা.মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়,  সম্মানিত উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ ও পৌর প্রশাসক, ফেনী পৌরসভা, গোলাম মো. বাতেন মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয়,  সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, সম্মানিত উপপরিচালক পরিবার পরিকল্পনা মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেনী সদর মহোদয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, মেডিকেল অফিসার পৌরসভা মহোদয়, উপ পরিচালক ইসলামি ফাউন্ডেশন মহোদয়, সম্মানিত প্রধান শিক্ষক শিশুনিকেতন কালেক্টরেট স্কুল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ ও কোমল মতি শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ। শিশুনিকেতন স্কুলের হলরুমে আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।   এরপর সম্মানিত অতিথি বৃন্দ টিকাদান বুথ পরিদর্শন করেন এবং আগত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।

মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি 

No comments