Breaking News

রাজারহাটে দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও আলোচনা সভা

রাজারহাটে দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও  আলোচনা সভা

রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ  প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও  মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলার শিশু পার্ক মাঠে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ  ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়ায় উপজলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন। 

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক  এডভোকেট শফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাও: কফিল উদ্দিন,রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অনেকে।

হাফিজুর রহমান.রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments