Breaking News

ফেনীর হাজীর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হলেন এম. ফখর উদ্দিন ভূঁইয়া

ফেনীর হাজীর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হলেন এম. ফখর উদ্দিন ভূঁইয়া


ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের ঐতিহ্যবাহী গোবিন্দপুর হাজীর বাজার ব্যবসায়ী সমিতি (২০২৫ থেকে ২০২৭) তিন বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ফেনী জেলা যুবদলের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম ফখর উদ্দিন ভূঁইয়াকে সভাপতি করা হয়েছে। এছাড়াও নুরুল আলম সবুজকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। এ কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন মোশারফ হোসেন সুমন। কমিটির অন্যান্য হলেন-সিনিয়র সহ-সভাপতি হলেন মোঃ হানিফ, রকিবুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক-আতাউল করিম শিপন, জাহাঙ্গির আলম, ক্যাশিয়ার- জসিম উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক- ইউনুছ নবী সুমন, কার্য নির্বাহী সদস্য, মোঃ মহি উদ্দিন দুখু, মোঃ আবুল বশর, শাহাদাত হোসেন সুমন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ শৈলন দাস, আবদুল্লাহ আল নোমান, তানভীর রবজানী রিংকু পাটোয়ারী, শহীদুল ইসলাম টেইলার্স, মোঃ বাবুল মিয়া, নুরের নবী, মোঃ নেজাম উদ্দিন, আবু সাইদ শিমুল ও মফিজুর রহমান লিটন। এদিকে নবগঠিত কমিটিকে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবগঠিত কমিটির সভাপতি এম ফখর উদ্দিন ভূঁইয়া তাকে সভাপতি মনোনীত করায় বাজারের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বাজারের সার্বিক উন্নয়নে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments