Breaking News

হালুয়াঘাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো সনাতন ধর্মের দীপাবলি অনুষ্ঠান

হালুয়াঘাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো সনাতন ধর্মের দীপাবলি অনুষ্ঠান


গতকাল ২০ অক্টোবর রোজ সোমবার ছিল সনাতন ধর্মালম্বীদের আরো একটি বৃহত্তর ধর্মীয় উৎসব দীপাবলি দীপদান অনুষ্ঠান।

দিনটি উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগামবীর্যের মাধ্যমে  পালন করার জন্য হালুয়াঘাট সনাতন ধর্মালম্বী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।

প্রতিটি মন্দির ও বাড়িতে শ্যামা মায়ের ( কালী) পূজা ও আলোকসজ্জা করা হয়। হালুয়াঘাট কেন্দ্রীয় মন্দিরে দিনটিকে বিশেষ গুরুত্বের সাথে পালন করা হয়, অনুষ্ঠান সূচির মধ্যে ছিল শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা, ভোলানাথের পূজা, দিপদান অনুষ্ঠান। এতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ  পূর্ব-পুরুষদের স্মরণ করে তাদের আত্মার মঙ্গলার্থে  মোমবাতি আগরবাতি ও দীপ দান করেন।শ্মশান কমিটির পক্ষ থেকে আগত ভক্তদের প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত করে।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। 

আলোচনায় অংশগ্রহণ করে জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,হালুয়াঘাট সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, আজকের এই দিপদান অনুষ্ঠান যেমন আজকের এ অনুষ্ঠানটিকে আলোকিত করেছে আগামী দিন সুযোগ পেলে আমি এবং আমার দল হালুয়াঘাট কে ঠিক তেমনি অসাম্প্রদায়িক ও আলোকিত হালুয়াঘাট হিসেবে গড়ে তুলব।তিনি  আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকল সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলীর শুভেচ্ছা জ্ঞাপন করেন। 


কেন্দ্রীয় শ্মশান  কমিটির সভাপতি সুশীল চন্দ্র ভাট এর সভাপতিত্বে আরো উপস্হিত থেকে বক্তব্য রাখেন, জয়দেব দত্ত প্রধান উপদেষ্টা হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদ  পরিষদ ,উপদেষ্টা সদস্য  নরেশ চন্দ্র সরকার, ময়মনসিংহ বিভাগের ট্রাষ্টি মন্টি সরকার, সাবেক সম্পাদক অশোক সরকার অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক সুভাষ সাহা, বিএনপি নেতা রেজাউল করিম, সামছুল আলম সামস, অধ্যক্ষ স্বপন ধর, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সমীর সরকার, সনাতন যুব সংঘের আহবায়ক সঞ্জয় সরকার, অরুপ সরকার রানা, সনাতন যুব সংঘের সদস্য সচিব প্রভাকর সরকার, রাজিব দত্ত,স

সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি

No comments