Breaking News

ফেনীতে খতিবের ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের পাঁয়তারা

ফেনীতে খতিবের ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের পাঁয়তারা



ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামে এক খতিবের সম্পত্তি জ'বর দ'খলের অভিযোগ পাওয়া গেছে।  এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধায় এক সংবাদ সম্মেলন করেছে ভু'ক্তভোগী পরিবার। 


 ভুক্তভোগী হাজারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা  ফয়েজ উল্যাহ বলেন, আমি মধ্যম ধলিয়া মসজিদওয়ালা বাড়ীর রেজিয়া বেগম থেকে সালের ২২ ফেব্রুয়ারি বেতাগাঁও মৌজার ১.২৫ শতাংশ জমি ক্রয় করেছি। উক্ত জমি ক্রয়ের খতিয়ান নং: ৫৮৮। আমি খরিদ করার পর থেকে উক্ত জমি ভোগ- দখলে আছি। দখল মোতাবেক উক্ত জমিতে ৩ ফুট উচ্চতায় সীমানা প্রাচীর নির্মাণ করি। 


উক্ত জমিতে আবুল খায়েরের স্ত্রী রাহেলা আক্তার এবং  তার মেয়ে মারিয়া  ও মেঝো মেয়ে মারুফা বেগম ভাড়াটে লোক দিয়ে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে জোর পূর্বক দখলের পায়তারা করছে।


গত ২৮ সেপ্টেম্বর আমার ক্রয়কৃত জমি প্রতিপক্ষ জবর দখল করিতে গেলে আমি বাঁধা দিই। বাধা দিতে গেলে তারা দেশীয় অ*স্ত্রস'স্ত্র, দা-ব'টি  নিয়ে আমাকে আ'ক্র'মণ করতে আসে এবং বিভিন্ন ধরণের অ'শ্লী'ল ভাষায় গালি-গালাজ করতে থাকে। এলাকার লোকজন ঘটনা জানে এবং দোকানের লোকজন এগিয়ে এসে ঘটনার দেখেন। প্রতিপক্ষ এমনও বলেছে, আমাকে যেখানে দেখিবে সেখানে আমাকে মারধর করে অপমান করবে।


আমার মেয়ের জামাই মুফতি হিসেবে দীর্ঘদিন যাবত মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছে। আমার মেয়ের জামাইর মাদ্রাসায় গিয়েও প্রতিপক্ষ সেখানে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মোবাইলের মাধ্যমে এমনও হু'ম'কি দিয়ে আসছে তাহাকে নারী নির্যাতন মামলা দিয়ে জেল খাটাবে বলে হুমকি ধমকি দিচ্ছে। 


তিনি বলেন, প্রতিপক্ষ রাহেলা আক্তারের বড় মেয়ের জামাতা মো. সেলিম  ফেনী পুলিশ লাইন্সে রেশন বিভাগে চাকুরী করার সুবাধে এই অন্যায় কাজগুলো করতে সাহস পাচ্ছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।


বিক্রেতা রেজিয়া বেগম বলেন, আমার ভোগ-দখলে থাকা ১.২৫ শতাংশ জমি মাওলানা ফয়েজ উল্যাহর কাছে বিক্রি করে দুবছর পুর্বে দখল বুঝিয়ে দিয়েছি । হঠাৎ আমার মামাত ভাই ও তার পরিবারের লোকজন দখলের পায়তারা করছেন।


এ বিষয়ে ফেনী পুলিশ লাইন্সে রেশন বিভাগের কর্মরত মো. সেলিম বলেন, এটা আমার শশুরদের সম্পত্তি।  তাদের সাথে ফয়েজ উল্যাহর বিরোধ।  আমি কোন পক্ষ-বিপক্ষ নয়। ফয়েজ উল্যাহ ৬৩ পয়েন্ট কিনে দ্বিগুন দখলের চেষ্টা করায় বিরোধের সুত্রপাত হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments