Breaking News

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক কারবারি গ্রেফতার ২


সিরাজগঞ্জের সলঙ্গায়  মাদক কারবারি গ্রেফতার ২


সিরাজগঞ্জের সলঙ্গায় ১০০ গ্রাম হিরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার,মোঃ উসমান গণি।

র‌বিবার (২৯ জুন) র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার,

মোঃ উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে জানান,

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২৯ জুন রাত ০১.৫৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ও র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ ফুড সিটি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শের কাঁচা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হিরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা হিরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ২২,০৮০ টাকা জব্দ করা হয়।

এঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ মামুন দুলাল (৩৪), পিতা- মৃত নৈমুদ্দিন, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, ২। শ্রী সুমন কর্মকার (৩৫), পিতা- মৃত বিজয় কর্মকার, মাতা- মৃত শোভা রানী, উভয়ের সাং- মহিষালবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হিরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়‌ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

মজিবর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

No comments