রাজারহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমকে আর্থিক সহযোগিতা দিলেন ইউএনও
রাজারহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশু ফাহিমকে উপজেলা পরিষদের তহবিল থেকে আর্থিক সহযোগিতা দিলেন ইউএনও।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশু ফাহিমের পিতা মিজানুর রহমানের হাতে ১৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জানা গেছে, রাজারহাটের চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের মোবাইল মেকানিক মিজানুর রহমানের ৫ বয়সী শিশু ফাহিমের ব্লাড ক্যান্সার ধরা পড়ে মাসখানেক আগে। ফাহিমের জন্য আর্থিক সহযোগিতার আবেদন সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান শিশুটির খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতার আবেদন দিতে বলেন।এর ধারাবাহিকতায় রোববার সকালে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments