রাজগঞ্জের তাড়াশে গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রাণীরহাট- তাড়াশ আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ( ১৬জুন) সোমবার দিন গত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তাড়াশ টু রানিরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকায় দুর্বৃত্তরা কৌশলে রাস্তার ওপর বড় গাছ ফেলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।
আরও পড়ুনঃ কুড়িগ্রাম হাসপাতালের মহিলা ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২
এ সময় স্থানীয় কয়েকজন পথচারী ও যানবাহনচালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত পুলিশ ও এলাকাবাসীকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেয় এবং রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুনঃ কুড়িগ্রাম রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্টে স্বপ্ন শপ ডিলারের মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, ‘ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রিকালীন টহল জোরদারের দাবি এবং একটি পুলিশ বক্স ও দুটি ল্যাম্পপোস্টের দাবি জানিয়েছেন।"
মজিবর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

No comments