Breaking News

রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্টে স্বপ্ন শপ ডিলারের মৃত্যু


রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্টে স্বপ্ন শপ ডিলারের মৃত্যু


রাজারহাটে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরন করেছেন স্বপ্ন শপের ডিলার নাজমুল হোসেন (৪৫)। সোমবার বিকেলে  উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানা- বাড়ি কাচারিপাড়া গ্রামে নিজ বাড়ির পুকুরে সেচ যন্ত্র দিয়ে পানি সেচে মাছ ধরার পর এঘটনা ঘটে।

এলাকাবাসী জানান,নাজমুল হোসেন নিজ পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে পানি সেচে মাছ ধরেন।

আরও পড়ুনঃ কুড়িগ্রাম হাসপাতালের মহিলা ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২

 এরপর বিদ্যুৎ সংযোগ থাকাবস্থায় পাম্প মেশিনের তার খুলে জড়িয়ে  রাখার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাকে আশংকা জনক অবস্থায় হাস- পাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। নাজমুল উক্ত গ্রামের মৃত জাহেদুল ইসলামের পুত্র।

আরও পড়ুনঃ বিনোদনের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে 'ডিসি পার্ক' 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,সুরত হাল রিপোর্টের পর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি 

No comments