Breaking News

মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু, চালক আটক

মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু, চালক আটক


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শারাবানু বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। 

আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শারাবানু বেগম বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

আরও পড়ুনঃ দাফনের ২৫ বছর পর অক্ষত মর‌দেহ উদ্ধার

স্থানীয়রা জানান, শারাবানু বেগম সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থলবন্দর থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

আরও পড়ুনঃ অসময়ে বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টার কৃষক

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বরবাড়ীতে তিনি মারা যান।

ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলসহ চালককে আটক করেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি


No comments