রাজারহাটে আন্ত:জেলা মোটর সাইকেল চোরের নেতা ঈদুল মিয়া গ্রেফতার
রাজারহাটে আন্ত:জেলা মোটর সাইকেল চোরের সর্দার ঈদুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়,রবিবার বিকেলে রাজারহাট থানার এএসআই রায়হান সরকার ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের গোবদা গ্রামে ঈদুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ কুড়িগ্রামের রৌমারীতে নদী দখল করে ভবন নির্মাণ
আন্ত: জেলা মোটর সাইকেল চোরের নেতা ঈদুলের বিরুদ্ধে লালমনিরহাট ও রংপুর সহ বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
ঈদুল মিয়া উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের গোবদা গ্রামের আমজাদ হোসেনের পুত্র ।
আরও পড়ুনঃ ভিজিএফের হতদরিদ্রের তালিকায় ১৮৪০ শিক্ষক, ব্যবসায়ী ও সচ্ছল পরিবার
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,রাজারহাট থানার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি ঈদুলকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments