Breaking News

কুড়িগ্রামে এইচএস‌সির ১ম দিনে অনুপস্থিত তিন শতাধিক, ব‌হিষ্কার ২

কুড়িগ্রামে এইচএস‌সির ১ম দিনে অনুপস্থিত  তিন শতাধিক, ব‌হিষ্কার ২


এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দি‌ন কু‌ড়িগ্রা‌মে তিন শতা‌ধিক পরীক্ষার্থী অনুপ‌স্থিত ছি‌লেন। জেলার বি‌ভিন্ন উপ‌জেলার ৫২ কে‌ন্দ্রে বৃহস্পতিবার (২৬ জুন) শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌লেও এক‌টি কে‌ন্দ্রে অসদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থী‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কুড়িগ্রাম জেলা প্রশাস‌নের শিক্ষা শাখার প্রতি‌বেদন সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে। কুড়িগ্রাম জেলা শিক্ষা অ‌ফিসার (‌ডিইও) মোঃ শামসুল আলম বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আরও পড়ুনঃ থানায় বাদীকে ‘লাথি-জুতাপেটা’ তদন্ত কর্মকর্তার

প্রতি‌বেদন সূ‌ত্রে জানা গে‌ছে, চল‌তি বছর এইচএস‌সি ও সমমা‌নের পরীক্ষায় নিয়‌মিত ও অ‌নিয়‌মিত পরীক্ষার্থীসহ জেলায় ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর ম‌ধ্যে এইচএস‌সি (‌সাধারণ) শাখায় ১১ হাজার ৪৬, আ‌লিম শাখায় এক হাজার ৭৫৬ এবং কা‌রিগ‌রি শাখায় ছয় হাজার ৫৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ ক‌রে‌ছি‌লেন। 

কিন্তু পরীক্ষার প্রথম দিন ৩০১ জন পরীক্ষার্থী অনুপ‌স্থিত ছি‌লেন। এর ম‌ধ্যে এইচএস‌সি শাখায় ১৮৩ জন, আ‌লিম শাখায় ৭৭ জন এবং বিএম‌টি শাখায় ৪১ জন অনুপ‌স্থিত ছি‌লেন। 

এ‌দি‌কে, উ‌লিপুর উপ‌জেলার পাঁচপীর কেরাম‌তিয়া আ‌লিম মাদ্রাসা কে‌ন্দ্রে অসদুপায় অবলম্ব‌নের দা‌য়ে আ‌লিম শাখার দুই পরীক্ষার্থী‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে।

অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মো. জা‌কির হো‌সেন ব‌লেন, ‘পরীক্ষার্থী‌দের অনুপ‌স্থি‌তির কারণ নি‌য়ে আমরা ই‌তিম‌ধ্যে কাজ শুরু ক‌রে‌ছি। ভ‌বিষ্যতের পরীক্ষাগু‌লো‌তে শিক্ষার্থীরা‌ যেন নিয়‌মিত হ‌তে পা‌রেন সেজন্য, শিক্ষাপ্রতিষ্ঠান‌ভি‌ত্তিক স‌চেতনতা বৃ‌দ্ধিমূলক কার্যক্রম প‌রিচালনা করা হ‌বে।’

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments