Breaking News

কুড়িগ্রামে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কুড়িগ্রামে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ থানায় বাদীকে ‘লাথি-জুতাপেটা’ তদন্ত কর্মকর্তার

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম ছাটগোপালপুর গ্রামের শরিফুল আলম জাহেদীর ছেলে ইকবাল হোসেন জাহেদী মিজু ও সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান।

আরও পড়ুনঃ ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে ৩৯০ পিস ইয়াবা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ১২৫ সিসি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments