ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল মঙ্গলবার ২৪জুন পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে এস.এ রেকর্ড মোতাবেক ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে মানববন্ধন
ফেনী জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল, তসলিম হুসাইনের সঞ্চালনায় উক্ত কল্যাণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মো: সাইদুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার
ডি এস বি, মু: সাইফুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মো: আরিফুল ইসলাম সিদ্দিকী। সহকারী পুলিশ সুপার, শিক্ষানবিশ, জনাব, খাইরুল বাশার। সহকারী পুলিশ সুপার, শিক্ষানবিশ, জয়া রায় চৌধুরী। পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, নাহিল জাহান। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি,ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা এবং ফাঁড়ী তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে,
ফেনী জেলার মানবিক পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান বলেন, পুলিশ হচ্ছে জনগনের বন্ধু এবং সেবক, পুলিশের দায়িত্ব হচ্ছে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থেকে এদেশের মানুষের সকল শান্তি ও শৃঙ্খলা নিরাপদ করা, মানুষ যাতে তাদের একমাত্র সেবক হিসেবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে পুলিশের নিকট আসে এবং সেবা পায়, সে দৃষ্টিভঙ্গি নিয়েই তার উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথ পালন করতে হবে।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments