Breaking News

সুন্দরগঞ্জে বিশ্ব পরিবেশ ও তামাকমুক্ত দিবস পালিত

সুন্দরগঞ্জে বিশ্ব পরিবেশ ও তামাকমুক্ত দিবস পালিত


 সুন্দরগঞ্জে বিশ্ব পরিবেশ ও তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস দুইটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামে এস.এ রেকর্ড মোতাবেক ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে মানববন্ধন

উপজেলা নিবার্হী অফিসার রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. খোকন রানা, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহম্মেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমান, উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক মো. আজিজুল ইসলাম প্রমূখ। পরে একটি র‌্যালি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে।


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

No comments