Breaking News

সিরাজগঞ্জের তাড়াশে গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের আত্মহত্যা


সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসে ট্যাবলেট খেয়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর‌ের দিকে কৃষক শহিদুল ইসলাম গ্যাসের ট্যাবলেট খান এতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যু শহিদুল ইসলাম তাড়াশ উপ‌জেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

আরও পড়ুনঃ থানায় বাদীকে ‘লাথি-জুতাপেটা’ তদন্ত কর্মকর্তার

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, কৃষক শহিদুল ইসলাম ঋণ গ্রস্থ ও শারীরিক অসুস্থ ছি‌লেন। তি‌নি আজ দুপুরে তার নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খান আর এতে তার মৃত‌্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থানে যাচ্ছি, আর সেখানে গিয়ে তদন্ত করে বলতে পারবো, কি কারনে তার মৃত্যু হয়েছে।

মজিবর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ)পণতিনিধি

No comments