Breaking News

রায়গঞ্জে ঘুমের ঘরে স্ত্রীকে গলা কেটে হত্যা

রায়গঞ্জে ঘুমের ঘরে স্ত্রীকে গলা কেটে হত্যা


সিরাজগঞ্জ রায়গঞ্জে ঘুমের ঘরে স্ত্রী রোজিনা খাতুনকে (৩৫) গলা কেটে হত্যা করেছেন তার স্বামী মোতালেব হোসেন (৪৫)। 

পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।বুধবার দিবাগত রাতে উপজেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক মোতালেব ব্রক্ষগাছা ইউনিয়নের বামনভাগ গ্রামের মোকছেদ আলীর ছেলে। মোতালেব-রোজিনা দম্পতির আট মাস বয়সী এক সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  রাজাপুরে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা, পরিবার অবরুদ্ধ — এলাকায় চরম উত্তেজনা 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কয়েকবার বিবাহ বিচ্ছেদের পর রোজিনা মোতালেবকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মোতালেব ঘরজামাই হিসেবে রোজিনার বাবার বাড়ি এরান্দহ গ্রামে বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

 বুধবার রাত ৩টার দিকে ঘুমিয়ে থাকা রোজিনাকে ধারাল ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন মোতালেব। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মোতালেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা 

No comments