Breaking News

ফেনীর ফাজিলপুর ইউনিয়নে চলমান প্রকল্পের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

ফেনীর ফাজিলপুর ইউনিয়নে চলমান প্রকল্পের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা


১৭ জুন দুপুরে ফেনী সদর উপজেলাধীন ১২ নং ফাজিলপুর ইউনিয়নে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সুলতানা নাসরীন কান্তা। 

আরও পড়ুনঃ কুড়িগ্রাম হাসপাতালের মহিলা ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন ভুইঁয়া,  ইউনিয়ন প্রশাসক মো: মোশাররফ হোসেন,  ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফাজিলপুর ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির আহবায়ক শাহজাহান সিরাজ ও সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাছির উদ্দীন প্রমুখ।

আরও পড়ুনঃ কুড়িগ্রাম রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্টে স্বপ্ন শপ ডিলারের মৃত্যু

পরিদর্শনকৃত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো ; বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আওয়ামী লীগের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদ সরোয়ার হোসেন সড়কের অবশিষ্ট অংশ মাটি দিয়ে উন্নয়ন, জুলাই আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী লীগের হাতে নিহত শহীদ সাহীর বাডীর পাশে কবরস্থানের গার্ডওয়াল নির্মাণ কাজ, শিবপুর উম্মে মোমিনিন মহিলা দাখিল মাদ্রাসায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প, ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া মাদ্রাসায় দুর্যোগকালীন সময়ের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ, কলাতলী রাস্তার পাশে ড্রেন নির্মাণ কাজ, ফাজিলপুর নাজিমুদ্দিন হাজী বাডীর কবরস্থানের গার্ডওয়াল নির্মাণ কাজ, রাজনগর মহব্বত আলী মিঝি বাডীর রাস্তায় ইটের সলিং কাজের পরিদর্শন, ফাজিলপুর রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজ, লস্করতালুক পাঞ্জেখানা মসজিদের গেট নির্মাণ কাজ।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments