Breaking News

পূর্বধলায় চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

পূর্বধলায় চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার


দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় হাবিবুর রহমান খান (২৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।


মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার হুগলা (পশ্চিমপাড়া) গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ ট্রাক্টরচাপায় কুড়িগ্রামে নিহত দুই আপন বোন

হাবিবুর রহমান খান পূর্বধলা উপজেলার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের নাজিম উদ্দিন খানের ছেলে।

আরও পড়ুনঃ অবশেষে কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে কুশল বিনিময় করলেন অ‌ভিযুক্ত জামায়াত নেতারা

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল আলম ,জানান গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান পূর্বধলা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। মামলাটি থানায় ২০২৪ সালের ১ ডিসেম্বর দায়ের হয়। মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯০৮-এর ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে হাবিবুর রহমান খান কে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে ।


সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি

No comments