Breaking News

ফুলবাড়ী স্বজনপুকুর মরুভূমির খেজুর

ফুলবাড়ী স্বজনপুকুর মরুভূমির খেজুর


দিনাজপুর ফুলবাড়ী উপজেলার রংপুর সড়কের পাশে লাল সবুজের পাতায় দোল খাচ্ছে হাওয়ায় থোকায় থোকায় ঝুলছে লাল সবুজের খেঁজুর কাঁদি।

বাংলাদেশের মাটিতে আরবের মরুভূমির একখন্ড জমি। আম ধানের জেলায় এই খেজুর বাগানটি করেছেন, কুয়েত ফেরত প্রবাসী জাকির হোসেন। 

আরও পড়ুনঃ ট্রাক্টরচাপায় কুড়িগ্রামে নিহত দুই আপন বোন

প্রথমে ২০ শতক জমি নিয়ে বাগান শুরু করেন ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর অঞ্চলের বাসিন্দা কুয়েত ফেরত জাকির হোসেন বর্তমানে ২ একর জমিতে বিশাল খেজুর বাগান ও নার্সারী করেন একসাথে তার উৎপাদিত চারা বিক্রি হয়েছে ৩৫ লক্ষ টাকায়, আর ফলন থেকে আয় ৯/১০ লক্ষ টাকা আশা করেন। 

আরও পড়ুনঃ অবশেষে কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে কুশল বিনিময় করলেন অ‌ভিযুক্ত জামায়াত নেতারা

কুয়েত প্রবাসী শখের বশে শুরু করলেও বাগানটি হয়ে উঠেছে তার জীবিকার আয়ের উৎস। ১৯৯৯ সালে কুয়েত পাড়ি জমান জাকির হোসেন।

 দেশটিতে সয়েব শহরে মটর গ্যারেজ চালাতে গিয়ে তার চোখে পড়ে চারিদিকে খেজুর গাছ সেখান থেকে খেজুর গাছ নিয়ে গবেষণা ও স্বপ্ন দেখেন তিনি।

 ২০১৯ সালে দেশে ফিরিয়ে এসে ফুলবাড়ীতে ৫ কেজি খেজুর বীজ নিয়ে পরীক্ষা শুরু করেন। ২০২২ সালে প্রথম ফল আসে, গোটা এলাকা অবাক হয়ে যায়। 

সরোজমিনে দেখা যায় খেজুর বাগানে মরিয়ম আজওয়া খলিজি ম্যাড জল ও আম্মর সহ বিভিন্ন জাতের খেজুর গাছ রয়েছে। প্রতিটি গাছের ঝুলছে হলুদ সবুজ রঙ্গের খেজুরের কাঁদি।

 এবার ১৯টি গাছের মধ্যে ১৪টি গাছে ফল ধরেছে। তিনি আশা করছেন কমপক্ষে ২০ মণ খেজুর পাবেন। প্রতি কেজি খেজুর ৫০০ টাকা মূল্য দরে বিক্রি হবে, আয় দাঁড়াবে দশ হাজার টাকা।

 পঞ্চগড়ের জসীম উদ্দিন বলেন, পরিচিত এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে খেজুরের চারা কিনতে এসেছে স্বজনপুকুর। জমি প্রস্তুত আছে ২০টি চারা নিয়ে যাচ্ছি। 

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ শাহানুর বলেন, খেঁজুর চাষে জাকির হোসেন নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন, এর সফলতা এ অঞ্চলে কৃষিতে এক নতুন মাত্রা যোগ হবে।



জেলা প্রতিনিধি 

No comments