হালুয়াঘাট গরুবাজার মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড -৯টি দোকান পুড়ে ছাই
হালুয়াঘাট উপজেলার গরুবাজার মসজিদ মার্কেটে ১৭ জুন মঙ্গলবার রাত দুইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।নিমিষেই শেষ হয়ে যায় ৯ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ধরে কাজ করে। সরজমিনে গিয়ে দেখা যায় অন্তত ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এতে কয়েক কোটি টাকার মালামাল ও সম্পদ নষ্ট হয়েছে। এখানে কয়েকটি কোম্পানীর এজেন্টদের গোডাউন ছিল।
আরও পড়ুনঃ প্রশাসনের তৎপরতায় ব্রহ্মপুত্র থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ
স্থানীয় ও বাজার পাহারাদারদের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে একটি দোকানে হঠাৎ আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের লোক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুনঃ বিলে সই না দেওয়ায় কর্মকর্তাকে মারধর করলেন জামায়াত নেতারা
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অনেকের ধারণা অনুযায়ী বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনার শুরু হতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারিতে বাজারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকালে স্থানীয় প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন ব্যবসায়ী মহল থেকে ।##
সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি

No comments