Breaking News

ফেনী ন্যাশনাল কলেজে এইচএসসি-২০২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া

ফেনী ন্যাশনাল কলেজে এইচএসসি-২০২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া

ফেনী ন্যাশনাল কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার (১৭ জুন)  কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাফর উদ্দিন। 

আরও পড়ুনঃ বিলে সই না দেওয়ায় কর্মকর্তাকে মারধর করলেন জামায়াত নেতারা 

কলেজের অধ্যক্ষ জনাব মো. আবদুল হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাহামুদুল হক চৌধুরী।

আরও পড়ুনঃ প্রশাসনের তৎপরতায় ব্রহ্মপুত্র থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাসমিন আহমেদ। এ সময় কলেজের কো-অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুল, বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন, স্টার লাইন হিফজুল কুরআন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments