বিষধর সাপের কামড়ে কুড়িগ্রামে নারীর মৃত্যু
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বিষধর সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) ভোররাত উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ জীবন দেবো, রক্ত দেবো তবু গোলামি করবো না; কুড়িগ্রামে চরমোনাই পীর
নিহত ফিরোজা খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী। তিনি ৪ কন্যা সন্তানের জননী।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু
রোববার দুপুরে যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
যাদুরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় বাসিন্দা ফরমান আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন ফিরোজা খাতুন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ এসে তর পায়ে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ সরবেশ আলী বলেন, সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকেলে নামাজে জানাজার পর সামাজিক কবর স্থানে মরদেহ দাফন করা হয়।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments