Breaking News

কুড়িগ্রামে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু


কুড়িগ্রামে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু


কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্বপাড়ে ট্রাক চাপায় হুমায়ুন কবির (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।  

আরও পড়ুনঃ চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো; কুড়িগ্রামে চরমোনাই পীর

নিহত হুমায়ুন কুড়িগ্রামের উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে। 

আরও পড়ুনঃ জীবন দেবো, রক্ত দেবো তবু গোলামি করবো না; কুড়িগ্রামে চরমোনাই পীর

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হুমায়ুন রাস্তা পারাপারের সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ। 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments