Breaking News

কুড়িগ্রামে অস্বাভাবিক তাপদাহে জনজীবন অতিষ্ঠ

কুড়িগ্রামে অস্বাভাবিক তাপদাহে জনজীবন অতিষ্ঠ

কুড়িগ্রামে গত পাঁচ দিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ বইছে। ঈদ উল আযহার দিন থেকে শুরু করে এ তাপদাহে কারণে কুড়িগ্রামের জনজীবন অস্বাভাবিক হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ একটি কাঠের ব্রীজ বদলে দিয়েছে ৫০ হাজার মানুষের জীবনধারা

রোববার (২৯ জুন) দুপুরে জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলার তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। এ তাপমাত্রা আরো বেড়ে আগামী ২৪ ঘন্টায় প্রচন্ড ভ্যাপসা গরম প্রবাহিত হতে পারে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ রাজারহাট হাসপাতালে কর্তব্যরত ফার্মাসিস্টের উপর দুবৃত্তের হামলা

এদিকে অত্যধিক গরমে গত কয়েকদিনে জেলায় খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না।

সদরের পৌর এলাকার রিক্সা চালক ফজলু মিয়া জানান, এই দিনের টাইমে হইলো আসল কামাই। সগাই সপ্তাহের প্রথম দিনে অফিস আইসে। কিন্তু রিক্সা চালায় কঠিন হয়া পড়ছে। পেটের দায়ে কয়টা টেকা কামাই করবার গিয়ে গরম সহ্য করছি। এ অবস্থায় আগামী যে কদিন ভ্যাপসা গরম প্রবাহিত হবে এতে মানুষজনের ভোগান্তির শেষ থাকবে না বলে সংশ্লিষ্ট রা মনে করেন।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments