পুকুরের পানিতে ডুবে কুড়িগ্রামে যুবকের মৃত্যু
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আশরাফুল ইসলাম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ বাবুই পাখির কান্না কেউ শুনল না—তালগাছ কেটে মুছে দেওয়া হলো শত ছানার জীবন
শনিবার (২৮ জুন) সকালে পৌর শহরের কাঁচারীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম কাঁচারীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
আরও পড়ুনঃ রাজারহাট হাসপাতালে কর্তব্যরত ফার্মাসিস্টের উপর দুবৃত্তের হামলা
প্রত্যক্ষদর্শীরা জানায়,আশরাফুল সকালে পুকুরপাড়ে হাঁটছিলেন। এ সময় চোখে-মুখে পানি দিতে পুকুরে নামেন। পরে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে পাড়ে তোলেন। তখনই দেখা যায়, তিনি মারা গেছেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, আশরাফুল প্রায় পাঁচ বছর ধরে মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments